শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

হরমুজ প্রণালি সচল করতে এবার সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে হরমুজ প্রণালী সচল করতে এবার সরাসরি সামরিক হস্তক্ষেপে নামছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের পর এবার আমিরাতও ইরানের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার ইঙ্গিত দিয়েছে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আঞ্চলিক ‘নতুন মিত্র’ তৈরির বার্তার পরপরই এই চাঞ্চল্যকর খবরটি সামনে এল। বর্তমানে হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা নিরসনে এখন শক্তি প্রয়োগকেই একমাত্র পথ হিসেবে দেখছে দুবাই ও তার মিত্ররা।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে হরমোজ প্রণালীতে একটি বিশেষ সামরিক ভূমিকা পালনের পরিকল্পনা পর্যালোচনা করছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ইরান কর্তৃক পেতে রাখা মাইন অপসারণ এবং মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীকে সর্বাত্মক সমর্থন জোগানো। 

শুধু তাই নয়, আমিরাত এখন সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের জন্য লবিং করছে, যা এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে সামরিক শক্তি প্রয়োগের বৈধতা দেবে। দীর্ঘদিনের ব্যবসায়িক মিত্র ইরানের সঙ্গে আমিরাতের সম্পর্কের এই আমূল পরিবর্তনকে বিশেষজ্ঞরা একটি ঐতিহাসিক কৌশলগত অবস্থান বদল হিসেবে দেখছেন।

এদিকে হরমুজ প্রণালীর কয়েকটি বিতর্কিত দ্বীপ পুনরুদ্ধারেও যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে আরব আমিরাত। বাহরাইন ইতিমধ্যে নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত একটি মার্কিন প্রস্তাবের সহ-পৃষ্ঠপোষকতা করছে, যার ওপর কাল বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে। গালফ অঞ্চলের দেশগুলো তাদের খাদ্য আমদানি এবং ২০ শতাংশ বৈশ্বিক তেল রপ্তানির জন্য এই প্রণালীর ওপর নির্ভরশীল। ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডে এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সৌদি আরবও তাদের ধৈর্য হারানোর ইঙ্গিত দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের সাথে গত বছর পুনঃস্থাপিত হওয়া কূটনৈতিক বিশ্বাসের জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

যুদ্ধের এই আবহে আমিরাত সরকার ইতিমধ্যে ইরানি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এমিরেটস ও ইতিহাদের মতো বড় এয়ারলাইন্সগুলো জানিয়েছে যে গোল্ডেন ভিসা ধারী ব্যতীত কোনো ইরানি নাগরিক এখন থেকে আর আমিরাতে প্রবেশ করতে পারবেন না। দুবাইয়ের দীর্ঘদিনের পরিচিত ইরানি হাসপাতাল এবং ইরানি ক্লাবগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে জানিয়েছেন যে বেশ কয়েকটি আরব দেশ এখন সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে আলোচনা করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক ভয়াবহ উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে, যেখানে যেকোনো মুহূর্তে হরমোজ প্রণালী ঘিরে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit