বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইরানি নাগরিকদের আমিরাতে প্রবেশের অনুমতি নেই: এমিরেটস

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যেপ্রাচ্যে চলা যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ বা ট্রানজিট করার অনুমতি নেই বলে জানিয়েছে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস।

বুধবার (১ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞাটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের স্বল্প খরচের বিমান সংস্থা ফ্লাইদুবাই এবং দূরপাল্লার বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ—একসঙ্গে এটি ঘোষণা করেছে, যা দেশটির ফ্ল্যাগশিপ বিমান সংস্থাগুলোর একটি সমন্বিত নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

ফ্লাইদুবাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা সকল ইরানি পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বৈধ রেসিডেন্সি ভিসা, ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাধারীরাও অন্তর্ভুক্ত। তবে আরব আমিরাতের ‘গোল্ডেন ভিসা’ (১০ বছরের বসবাসের অনুমতিপত্র) থাকা ইরানি নাগরিকদের এখনও দেশে প্রবেশ এবং ট্রানজিট করার অনুমতি রাখা হয়েছে।

এমিরেটস এবং অন্যান্য বিমান সংস্থাগুলোর তালিকাভুক্ত অতিরিক্ত ছাড়ের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের স্বামী বা স্ত্রী, দেশটির মায়েদের সন্তান এবং চিকিৎসক, প্রকৌশলী, বিনিয়োগকারী, ক্রীড়াবিদ, ব্যাংক নির্বাহী, ঊর্ধ্বতন পেশাজীবী এবং ব্যবসায়ীদের।

আরব উপসাগরীয় অবকাঠামোতে সাম্প্রতিক ইরানের হামলা এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা সরকারি বিবৃতি দেয়নি। তবে নিষেধাজ্ঞার বিষয়টি বিমান সংস্থাগুলোর ভিসা এবং পাসপোর্ট তথ্য পাতায় দেখা যাচ্ছে।

এই নীতিটি সংযুক্ত আরব আমিরাতের ভেতরে ও বাইরে থাকা উভয় ইরানি নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। একাধিক প্রতিবেদন এবং ভ্রমণকারীদের বিবরণ অনুযায়ী, বর্তমানে বিদেশে থাকা ব্যক্তিদের—দীর্ঘমেয়াদী বাসিন্দাসহ পুনরায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে এমন নিষেধাজ্ঞার পর দেশটির বসবাসকারী ইরানি প্রবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যাদের দেশটির সঙ্গে গভীর ব্যবসায়িক এবং পারিবারিক সম্পর্ক রয়েছে।

চলমান সংকটের প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলোর গৃহীত ধারাবাহিক নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপগুলোর মধ্যে এটি সর্বশেষ। এর আগের প্রতিবেদনগুলোতে কিছু ইরানি বাসিন্দার ভিসা বাতিল এবং ভ্রমণ সংক্রান্ত অসুবিধার কথা তুলে ধরা হয়েছিল।

এমিরেটস ওয়েবসাইটের বিজ্ঞপ্তির বাইরে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বিমান সংস্থাটি তার পৃথক ভ্রমণ আপডেট পাতায় উল্লেখ করেছে, আঞ্চলিক পরিস্থিতির কারণে তারা সীমিত ফ্লাইটসূচি পরিচালনা অব্যাহত রেখেছে।

ইরানি পাসপোর্টধারী ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাত সম্পর্কিত যেকোনো পরিকল্পিত যাত্রার পূর্বে সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইটে সর্বশেষ নিয়মাবলী যাচাই করতে অথবা তাদের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নীতি বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit