মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

মেসি নামার পর গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে গোল হজম করা আর্জেন্টিনা প্রীতি ম্যাচটিতে জিতেছে ২-১ গোলে। গোল করেছেন আর্জেন্টিনার তরুণ দুই ফুটবলার; চেলসির এনজো ফার্নান্দেজ জাল খুঁজে পান ১৭ মিনিটের মধ্যে। ৩২ মিনিটে গোল করেন নিকো পাজ। মৌরিতানিয়ার গোলটি জর্ডান লেফোর্টের।

বুয়েন্স এইরেসের এই ম্যাচের আগে মেসির ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল এমন সম্ভাবনার কথাই উঠে এসেছে আর্জেন্টিনার কোচের কণ্ঠে। এমন সময়েই কি না মেসিকে শুরুর একাদশে রাখলেন না লিওনেল স্ক্যালোনি। সবচেয়ে বড় তারকাকে ছাড়া গোল করতে খুব বেশিক্ষণ নেয়নি আর্জেন্টিনা।

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৭ মিনিটে আক্রমণে উঠেছিল। নাহুয়েল মলিনা ডানপ্রান্ত থেকে ডি বক্সে ক্রস দিয়েছিলেন। দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে যান ফার্নান্দেজ। প্রথম শটেই কোণাকুণি জালের দেখা পান তিনি। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠছিলেন নিকো পাজ। ডি বক্সের কাছাকাছি চলে এলে ৩০ মিনিটে তাকে ফাউল করেন আবুবাকারি কইটা। পাজ নিজেই ফ্রি কক শট নেন এবং গোলও করেন। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও জাল অক্ষত রাখতে পারেননি।

এই নিকো পাজের বদলি হিসেবেই ৪৬ মিনিটে নামেন মেসি। কিন্তু ম্যাচে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। উলটো আর্জেন্টিনা যোগ করা সময়ের ৪ মিনিটে একটি গোল হজম করে। ডানপায়ের শটে লেফোর্ট ব্যবধানই কেবল কমান, হার আর ঠেকাতে পারেননি।

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit