সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

‘শত্রু’ দেশে খেলতে দল পাঠাবে না ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের ক্লাব ট্র্যাক্টর সাজি এফসির ম্যাচ সূচি মাথায় রেখে দেশটি নতুন সিদ্ধান্ত নিয়েছে।

ইরানি রাষ্ট্রটিভি জানিয়েছে, ইরান ‘শত্রু’ দেশগুলোতে দল পাঠানো বন্ধ করার নির্দেশ দিয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করলেও বিশ্বকাপের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেনি। এপ্রিল মাসে সৌদি আরবের দুবাইতে শাবাব আল আহলির বিপক্ষে ট্র্যাক্টরের ম্যাচের কথা ছিল।

ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ ইরানের কাছে শত্রু সমতুল্য এবং যেখানে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেসব দেশে জাতীয় ও ক্লাব দল পাঠানো বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের কিছু দেশে হামলা চালায়, যার প্রভাব পড়েছে সৌদি আরব, দুবাই ও কাতারে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো নিজেদের সূচি সংশোধনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমন্বয় করবে।

মেক্সিকো সিটিতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত তিনটি বিশ্বকাপ ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের জন্য ফিফার সঙ্গে আলোচনা চলছে। এর আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার কারণে ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন।

গত সপ্তাহে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, ইরানের ম্যাচ সরানোর প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে এবং বিশ্বকাপ নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit