বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

বিরল রেকর্ড মেসির, পেনাল্টির চেয়েও ফ্রি-কিকে বেশি গোল!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলে পেনাল্টি সাধারণত গোল করার সবচেয়ে সহজ সুযোগ হিসেবে বিবেচিত হয়। কিন্তু সেই প্রচলিত ধারণাকেই যেন উল্টে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি।

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের হিসাব বলছে, পেনাল্টির চেয়েও বেশি গোল করেছেন তিনি সরাসরি ফ্রি-কিক থেকে! আধুনিক ফুটবলে যা একেবারেই বিরল এবং বিস্ময়কর একটি পরিসংখ্যান।
এই সময়ের মধ্যে মেসি ডিরেক্ট ফ্রি-কিক থেকে গোল করেছেন ৩৭টি, আর পেনাল্টি থেকে করেছেন ৩৫টি। অর্থাৎ কঠিনতম সেট-পিস থেকেই তিনি বেশি সফল, যা তার অসাধারণ টেকনিক ও নিখুঁত দক্ষতার বড় প্রমাণ।
এই সময়কালে তিনি খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। ক্লাব ও জাতীয় দল, সব জায়গাতেই তার এই ধারাবাহিকতা চোখে পড়ার মতো। ফ্রি-কিক থেকে গোল করা পেনাল্টির তুলনায় অনেক বেশি কঠিন।
সামনে থাকে ডিফেন্সিভ ওয়াল, প্রস্তুত গোলকিপার, আর দরকার হয় নিখুঁত কার্ল ও পাওয়ারের সমন্বয়। এত কিছু সামলে বল জালে জড়ানো সত্যিই অসাধারণ দক্ষতার বিষয়। আর সেখানে পেনাল্টির চেয়েও বেশি গোল, এটা মেসির ব্যতিক্রমী প্রতিভারই প্রমাণ। অনেক ফুটবলার পেনাল্টিতে দক্ষ হলেও ফ্রি-কিকে ধারাবাহিকতা ধরে রাখা প্রায় অসম্ভব।
কিন্তু মেসি যেন এটাকেই নিজের স্বাক্ষরে পরিণত করেছেন। তার বাঁ পায়ের জাদুকরী কার্ল, নিখুঁত প্লেসমেন্ট আর গোলকিপারকে হতভম্ব করে দেওয়া শট, সব মিলিয়ে ফ্রি-কিক এখন যেন তার জন্য ‘মিনি পেনাল্টি’।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit