রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিওর

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। একইসঙ্গে যুদ্ধ বন্ধে সংলাপের জন্য নতুন করে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। 

রবিবার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনায় বক্তব্য দিতে গিয়ে পোপ লিও বলেন, ‘ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্য থেকে উদ্বেগজনক খবর আসছে।’

চলমান সংঘাত ভয় ও ঘৃণা উসকে দিচ্ছে। এটি আরও বিস্তৃত হয়ে ‘প্রিয় লেবানন’সহ অন্যান্য দেশকে জড়িয়ে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোপ আরো বলেন, ‘চলুন আমরা বিনম্র প্রার্থনা করি, যেন বোমার গর্জন থেমে যায়, অস্ত্র নীরব হয় এবং এমন সংলাপের পথ খুলে যায় যেখানে জনগণের কণ্ঠ শোনা যায়।’

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit