বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

‘মহল্লার ধনী ছেলের মতো ক্রিকেট খেলছে ভারত’

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দাপুটে পারফরম্যান্সে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পরও সমালোচনার মুখে পড়েছে ভারত। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার দাবি করেছেন, ভারতের এই আধিপত্য নাকি ক্রিকেটকে ‘ধ্বংস’ করে দিচ্ছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ভারত। ভারতের এই জয়ে অধিকাংশ ক্রিকেট বিশ্লেষক প্রশংসা করলেও আখতার ভিন্ন মত প্রকাশ করেন।

পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের ক্রিকেট টক শোতে তিনি বলেন, ‘এটা যেন কোনো মহল্লায় এক ধনী ছেলে সব গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। তারপর আট দলের মধ্যে চারটা রাখে, সেখান থেকে তিনটা নেয়, শেষে বলে দেখো আমি জিতেছি। ভারত পুরো ক্রিকেটটাই নষ্ট করে ফেলেছে।’

আখতারের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই বিতর্কের জন্ম দেয়। অনেক ভক্তের মতে, ভারতের দাপুটে জয়ের পর এটি মূলত হতাশার বহিঃপ্রকাশ।

তবে ফাইনালের আগে আখতারের বক্তব্য ছিল কিছুটা ভিন্ন। তিনি স্বীকার করেছিলেন যে ভারতই টুর্নামেন্টের ফেভারিট, যদিও ক্রিকেটের স্বার্থে তিনি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছিলেন।

সমালোচনার মাঝেও ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন আখতার। তিনি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেন, কঠিন সময়েও খেলোয়াড়দের ওপর আস্থা রাখার কারণে দল বড় টুর্নামেন্টে সফল হয়েছে।

এদিকে ভারতের জয়ের পর বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে একজন সাবেক পেসার মোহাম্মাদ আমির। একটি টক শোতে তিনি দাবি করেন, ভারতের জয়ের পেছনে বড় ভূমিকা রয়েছে নিউজিল্যান্ডের বোলারদের ব্যর্থতার।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit