বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

স্বাস্থ ও পরিবার কল্যান কেন্দ্রে তালা,চিকিৎসা বঞ্চিত রোগীরা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর :  সেবা প্রত্যাশীদের ভীড় থাকলেও সরকারি ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঝুলছে ডবল তালা। ৫ মার্চ বৃহস্পতিবার সকালে এমন দৃশ্য দেখা গেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।

স্থানীয় ও সেবা প্রত্যাসীরা জানায়, স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপুল কুমার গাইন সেখানে দায়িত্ব পালন করেন। মাঝে মধ্যেই তিনি এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ রাখেন। তাই সেবা প্রত্যাশীরা এসেও ফিরে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তালা ঝুলতে দেখা গেছে।

তারা আরও জানায়, যে দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র খোলা হয় সেদিনও ২ ঘন্টার বেশি খোলা রাখে না। অথচ এই স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন এবং সর্ব সময়ের জন্য খোলা রাখার কথা। এই বিষয়ে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার বিপুল কুমার বাইন জানায়, তিনি অসুস্থ থাকায় ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। পরবর্তীতে কর্তৃপক্ষকে অবগত করবেন।

এই বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাঈম মো. ইফতেখার ইসলাম বলেন, এই বিষয়ে তিনি অবগত রয়েছেন। বিষয়টি তদন্তের জন্য একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit