বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দুবাইয়ের উড়ন্ত ট্যাক্সি ৩৬ কিলোমিটার পাড়ি দেবে ১০ মিনিটে!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক স্থাপত্য আর বিলাসবহুল পর্যটনের শহর দুবাই এবার যাতায়াত ব্যবস্থায় নতুন বিপ্লব ঘটাতে যাচ্ছে। কল্পবিজ্ঞানের সিনেমার মতো মনে হলেও বাস্তব হতে চলেছে বিশ্বের প্রথম বাণিজ্যিক ‘এয়ার ট্যাক্সি’ (উড়ন্ত ট্যাক্সি) পরিষেবা। 

২০২৬ সালের মধ্যেই এই সেবাটি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শহরের যানজট এড়িয়ে দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ পর্যন্ত ৩৬ কিলোমিটার পথ পাড়ি দিতে বর্তমানে গাড়িতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে, এয়ার ট্যাক্সির মাধ্যমে সেই পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ১০ মিনিটে। 

এই আকাশযানগুলো তৈরি করছে জোবি অ্যাভিয়েশন নামের একটি প্রতিষ্ঠান। গত ২০২৫ সালের দুবাই এয়ারশোতে প্রথমবারের মতো এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়। জোবি এস-ফোর মডেলের এই ইলেকট্রিক আকাশযানটি উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম, যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩২১ কিলোমিটার এবং এটি একবার চার্জে ১৬১ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে।

প্রাথমিকভাবে দুবাইয়ের চারটি গুরুত্বপূর্ণ এলাকায় এই সেবা চালু করা হবে। যার মধ্যে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, ডাউনটাউন দুবাই, দুবাই মেরিনা এবং পাম জুমেইরাহ। যাত্রীদের ওঠানামার জন্য বিশেষ ধরনের চারতলা বিশিষ্ট টার্মিনাল বা ‘ভার্টিপোর্ট’ নির্মাণ করা হচ্ছে। এসব স্টেশনে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ, চার্জিং সুবিধা এবং বিশাল পার্কিং এলাকা। প্রতিটি স্টেশন থেকে বছরে প্রায় ৪২ হাজার বার ট্যাক্সি ওঠানামা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

আরটিএ-র মহাপরিচালক আল তায়ের জানিয়েছেন, এই প্রকল্প দুবাইকে বিশ্বের অন্যতম উদ্ভাবনী এবং টেকসই নগর পরিবহনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই এয়ার ট্যাক্সি পরিষেবা কেবল দ্রুত যাতায়াতই নিশ্চিত করবে না বরং এটি ইলেকট্রিক স্কুটার ও সাইকেলের মতো অন্যান্য গণপরিবহনের সাথে সমন্বিত হয়ে একটি আধুনিক যাতায়াত নেটওয়ার্ক তৈরি করবে। জাবিল দুবাই মল, আটলান্টিস দ্য রয়্যাল হোটেল এবং আমেরিকান ইউনিভার্সিটি অফ দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই ভার্টিপোর্টগুলো নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit