বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম

‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগান তালেবানের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (‘জিরো টলারেন্স’) নীতি ঘোষণা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শাহবাজ শরিফ জেনারেল হেডকোয়ার্টার (সেনাবাহিনীর প্রধান দপ্তর) পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক নেতৃত্বের কাছ থেকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্রিফিং নেন।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও আফগান তালেবান সরকারের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো হবে। তিনি আরও বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সবসময় প্রস্তুত। ‘পাকিস্তান জানে কীভাবে যেকোনো আগ্রাসনের জবাব দিতে হয়’—যোগ করেন তিনি।

 উল্লেখ্য,  বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালায় আফগানিস্তান। জবাবে পাকিস্তান ‘যুদ্ধ ঘোষণা’ করে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় কমপক্ষে ২৭৪ আফগান সেনা নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস এবং ১৮টি দখলের কথাও বলা হয়েছে। তবে আফগান তালেবান সরকার জানিয়েছে, তাদের আট সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। সেখানে আফগানিস্তানের হামলার তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করার যেকোনো চেষ্টা হলে তার জবাব হবে দৃঢ়, সমানুপাতিক ও চূড়ান্ত।

সিনেট আরও অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। তারা আফগান তালেবানকে অবিলম্বে সব শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গীকার মেনে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথাও বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit