বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে, নেসেটে প্রথম ভাষণে মোদী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বর্বরতার পক্ষে অবস্থান নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে।

বুধবার ইসরায়েলের সংসদ নেসেটে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় নেতা নেসেটে ভাষণ দিলেন। যদিও তিনি নিজের ভাষণে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা নিয়ে কোনো কথা বলেননি।

মোদী বলেন, এই মুহূর্তে ও এর পরেও ভারত পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হামলাকে ‘বর্বরতা’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভারত গত বছরের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগকে ‘দৃঢ় সমর্থন’ জানিয়েছে। ভারত বিশ্বাস করে এটি এই অঞ্চলের সব মানুষের জন্য ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির প্রতিশ্রুতি বহন করে।

উল্লেখ্য, মোদীর ইসরায়েল সফর এবারই প্রথম নয়। ২০১৭ সালে ক্ষমতায় আসার তিন বছর পর তিনি প্রথম ইসরায়েল সফর করেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ইসরায়েলি অস্ত্র কিনেছে ২ হাজার ৫০ কোটি ডলারের, যা তাকে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত করেছে। 

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit