শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : মামলা দিয়ে যদি কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।জ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে-শয়ে, হাজারে হাজারে আসামি করা হয়েছে এ রকম কিছু মামলা আছে।

ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন…হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে। কিছু সুবিধাবাদী শ্রেণি… এরকম কিছু আমাদের নজরে এসেছে। ‘এগুলো যাচাই-বাছাই করে আমরা ফাইন্ড আউট (খুঁজে বের) করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

মন্ত্রী বলেন, যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে সেগুলোর মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে৷ আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে৷ অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই৷ রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি৷

এটার যাতে অপব্যবহার না হয় সেটা যাচাই-বাছাই করে কী করা যায় দেখবো। এরআগে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit