বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস সামাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরার কলারোয়ার অ্যাডভোকেট আব্দুস সামাদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যোগদান করেন তিনি।

অ্যাডভোকেট আব্দুস সামাদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মরহুম আলহাজ সাবান আলী সানার ছেলে। তিনি ১৯৭৬ সালে এসএসসি, ১৯৭৮ সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি, ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্সে মেধা তালিকায় তৃতীয় স্থান দখল করেন।
সেখান থেকে আইন পেশায় যুক্ত থেকে তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা আদালতে জিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সালে তিনি হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে সুনামের সহিত আইনজীবী পেশায় কর্মরত আছেন।
অ্যাডভোকেট আব্দুস সামাদ বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সবার আগে দেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সরকার আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, সেটা সর্বোচ্চ চেষ্টা করে বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।’
আব্দুস সামাদ ২০০২ সালে কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত হন। ওই মামলায় তিনি সাড়ে চার বছর জেলখানায় ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit