সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : পরিবেশ ও অর্থনীতি নষ্ট হয় এমন কোনো প্রকল্প বর্তমান সরকারের আমলে নেয়া হবে না বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পরিবেশ ও অর্থনীতি নষ্ট করে এমন কোনো প্রকল্প নেয়া হবে না। কর্মসংস্থান তৈরি হবে এমন প্রকল্পে বিনিয়োগ করা হবে।
  
অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছাতে হবে জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন হয়েছে। মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়েছে। এটাকে ধারণ করতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হবে। সবাই সবার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলেই পরিবর্তন সম্ভব।
যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলোকে সক্ষম করতে হবে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি চাই না। সবার জন্য অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। অর্থনীতির সুফল সবাইকে পেতে হবে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ। এটি দূর করতে হবে।

 

 

কিউএনবি/খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit