বিনোদন ডেস্ক : প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী নীলাঞ্জনা শর্মা। তাদের সংসারের বয়স ২০ বছর। টালিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন তারা। এর আগে জানা যায় তৃতীয় ব্যক্তির আগমনে তাদের দুটি পথ আলাদা হয়ে গেছে।
ইনস্টাগ্রামে নীলাঞ্জনা লিখেছেন, ‘কখনো কখনো জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে, আমার কেবলই কৃতজ্ঞ অনুভব করছি।’
তিনি আরও লেখেন, ‘আমি যখন নিজেকে চিনতাম না, সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তী সময় ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নননেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।
প্রাক্তন অভিনেত্রী তার পোস্টের শেষে লেখেন, ‘আমি শিখেছি, আমি কী বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হলো তা আমায় ভেতর থেকে শূন্য করে গেল না। বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগাল। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম।’
যিশু সেনগুপ্তকে দর্শক শেষবার সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দেখেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সেখানে। এছাড়া সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা তৈরি করেছেন। অন্যদিকে নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার নাম ‘নিনি চিনিস মাম্মা’।
কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৮