শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড ছবি ‘ম্যা হু না’-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন নৃত্য পরিচালক ফারাহ খান। কেন্দ্রীয় চরিত্রে থাকা শাহরুখ খান অভিনীত ২০০৪ সালের এ ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। বলিপাড়ায় নতুন গুঞ্জন, দুই দশক পর এবার এর সিক্যুয়েল বানাতে যাচ্ছেন ফারাহ। শোনা গেছে, প্রথম সিনেমার পর এর দ্বিতীয় কিস্তিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকতে পারেন শাহরুখ। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ সম্পর্কে জানায়, ‘ম্যায় হু না’-র দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া নিয়ে ইতোমধ্যে আলোচনা সেরেছেন শাহরুখ ও ফারাহ। তবে শাহরুখ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। আগামী মে মাসে ‘কিং’ ছবির শুটিং শেষ করার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেবেন অভিনেতা। 

শোনা যাচ্ছে, সিক্যুয়েলে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাকে হাজির করার পরিকল্পনা করেছেন ফারাহ খান। এই ডাবল-রোল ভাবনাই নাকি অভিনেতাকে বেশ আগ্রহী করে তুলেছে। 

দেশাত্মবোধক গল্পের ছোঁয়ায় ছবির কাহিনি আবর্তিত হবে, যেখানে অ্যাকশন ও হালকা কমেডিও থাকবে। ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে ‘ম্যা হু না’-এর গল্প। নির্মাতা মূল ছবির আবহ বজায় রেখেই গল্পকে আধুনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা করছেন বলে জানা যায়। তবে সিক্যুয়েলে এবার আগের মতো কলেজ চত্বর নয়, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশপ্রেমের গল্প তুলে ধরা হবে। 

উল্লেখ্য, এখন পর্যন্ত শাহরুখ-ফারাহ জুটি একসঙ্গে মোট তিনটি ছবি করেছেন। সবগুলোই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। ২০০৪ সালে ‘ম্যা হু না’-র পর ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ এবং ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ভালো আয় করেছে। 

কিছুদিন আগে নিজের ইউটিউব ভ্লগেও কিং খানকে নিয়ে আবারও ছবি বানানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন ফারাহ। তাই ভক্তরাও এখন দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit