শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

যে কারণে কনার জন্য মার খেয়েছিলেন ফারিয়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার এক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে অভিনেত্রী এক যুগ আগের তিক্ত এক অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। সেখানে তিনি জানান, দেশের বাইরে একটি শোতে কণ্ঠশিল্পী কনার পক্ষে কথা বলায় তাকে মার খেতে হয়েছিল। 

সাক্ষাতকারে অতীত সেই স্মৃতি স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন কনা আপু ও জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।’ 

ফারিয়া সেই অনুষ্ঠানে কনার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তিক্ত এক অভিজ্ঞতার মুখে পড়েন। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি।

আমি বলেছিলাম, এ ঘটনার জন্য কনা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরও কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।’ সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকা এ অভিনেত্রীর শোবিজে যাত্রা শুরু হয় একজন রেডিও জকি হিসেবে। পরে টিভি উপস্থাপিকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। তবে অভিনয়ে নাম লেখানোর পর তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরে যায়। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit