সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

শীত নিয়ে নতুন বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

ডেস্ক নিউজ : শীতের অনুভূতি নেই বললেই চলে। তবে এখনো ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থার মধ্যেই আগামী দু-দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শুক্র ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু-দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি শনিবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার থেকে মঙ্গলবার (৮-১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই ৩ দিনে দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে। এরমধ্যে রোববার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোম ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit