বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত সম্প্রতি ‘এপস্টেইন ফাইলস’ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্য পড়ে তিনি বিস্মিত ও হতাশ বোধ করেছেন।
কঙ্গনার দাবি, এমন তথ্যে দেখা যাচ্ছে যে, বিখ্যাত ও ক্ষমতাশালী মানুষদের মধ্যে অপরাধকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করার প্রবণতা রয়েছে। তিনি লিখেছেন, এটি তার কাছে চরম উদ্বেগের বিষয়। ছোটবেলা থেকে যাদের তিনি তারকা বা প্রভাবশালী হিসেবে দেখেছেন, তাদের নাম এ ধরনের বিতর্কে জড়ানো সমাজের ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়।
উল্লেখ্য, কঙ্গনার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’। অভিনয়ের পাশাপাশি তিনি ভারতের মান্ডি কেন্দ্রের নির্বাচিত সংসদ সদস্য। সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে স্পষ্ট অবস্থান প্রকাশ করার জন্য তিনি নিয়মিতভাবে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন।
কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:০০