সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : মার্চের শেষদিকে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তার আগে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে হাঁটুতে আঘাত নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লেস্টার সিটির এই তারকা। তাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ গুরুতর চোটই পেয়েছেন। ওই ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানো হবে।
এদিকে, কয়েকটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানা গেছে, এমসিএল নামের চোটে পড়েছেন হামজা। যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় থেকে আট সপ্তাহ। তবে অস্ত্রোপচারের দরকার নেই বলেও আশার খবর রয়েছে। স্বাভাবিকভাবেই লেস্টার সিটি চুক্তিবদ্ধ খেলোয়াড় হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে। একইসঙ্গে সেদিকে নজর থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)।
অল্প সময়েই বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে হামজা। জাতীয় দলের ম্যাচে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের উপস্থিতিই বাড়তি তেজ যোগ করে। সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে ২৬ ও ৩১ মার্চ। ওই সময়ে যথাক্রমে ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। ফলে সেসব ম্যাচে হামজাকে পাওয়ার আশায় থাকবে বাফুফে। যদিও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ বিদায় নিশ্চিত করেছিল তৃতীয় রাউন্ড থেকেই।

এদিকে, লেস্টার সিটির অবস্থাও খুব একটা সুখকর নয়। গত মৌসুমে তারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যায়। সেখানেও অবস্থান ভালো নয়। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান মাত্র ৬ পয়েন্ট। ফলে হামজাকে মাঝের সময়ে না পাওয়ার তাদের জন্য ধাক্কাই বটে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit