বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

নিয়ম নীতির বালাই নেই প্রশাসন কে বৃদ্ধা আংগুল দেখিয়ে চললে মাটি কাটার উৎসব 

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে তিন ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব। কৃষি জমি ও আবাসিক এলাকায়  পাশ থেকে মাটি খনন করে বিক্রির উৎসব চলছে। উপজেলার  প্রায় শতাধিক জমিতে এস্কেভেটর মেশিন (ভেকু) দিয়ে পুকুর খনন করে অবৈধভাবে মাটি বিক্রয় চলছে। এর ফলে বিক্রি করা মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছে। মাটি পরিবহনের সময় ট্রাক্টরের চাপে গ্রামের পিচঢালা রাস্তার মাটি ডেবে যাচ্ছে।

এটেল মাটি পিচ ঢালা সড়কের ওপর পড়ে বিটুমিন নষ্ট হয়ে যাচ্ছে। জানা যায় পুকুর খনন করা মাটি দূরত্ব ভেদে ট্রাক্টর প্রতি ৩৫০-৫০০ টাকায় মাটি বিক্রি করছে।  উপজেলার ফসলি জমির মাটিকাটার উৎসব চলছে। তারা সাধারণ লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে দেদারছে চালাচ্ছে মাটির ব্যবসা। ভেকু মেশিন দিয়ে এসব মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি কাটছে। এভাবে মাটিকাটার ফলে মাটির উর্বরতা যেমন নষ্ট হচ্ছে তেমনি পাশের জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর দাবি তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার। উপজেলার খলিলপুর গ্রামের কৃষক শিমুল ও করতোয়া গ্রামের কৃষক আহসান মিয়া জানান,পাশের জমি থেকে মাটি কাটার ফলে আমার জমি ধ্বংসে যাওয়ায় বাধ্য হয়ে  ফসলি জমির মাটি বিক্রি করছি। উপজেলার মাটি ব্যবসায়ী রহমান ও জালাল জানান, জমির বিক্রিত মাটির দূরত্বের উপর নির্ভর করে মাটির কমবেশি দাম নির্ধারিত করা হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন  জানান, মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী কোন ফসলি জমির মাটি ড্রেজার বা মেশিন দিয়ে মাটি কাটা নিষিদ্ধ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। কোন অভিযোগ পেলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বতীপুর উপ-পরিচালক কৃষিবিদ মো রাজিব হোসাইন  বলেন, জমির উপরিভাগের পুষ্টিযুক্ত মাটিগুলো কাটা হচ্ছে, এখনই মাটিকাটা বন্ধ না করলে খাদ্য নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে না।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit