সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ভারতকে বিদায় করে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে যা করতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেট দল। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের পথেই আছে ভারত। কোনো অঘটন না ঘটলে ভারতই খেলবে শেষ চারে। তবে ভারতকে কাঁদিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে ৩৩.৩ ওভার তথা ২০১ বলে করতে হবে ২৫৩ রান।

এই ম্যাচের আগে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভালো পজিশনে রয়েছে ভারত। সমন ম্যাচে অংশ নিয়ে ৪ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। আজ পাকিস্তান জিতলে দুই দলের পয়েন্ট সমান ৬ হবে। তখন বিবেচ্য হবে নেট রান রেট। এই ম্যাচের আগে ভারতের নেট রান রেট ছিল ৩.৩৩৭। পাকিস্তানের ১.৪৮৪। তাই সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে নেট রান রেটে টপকে যেতে হবে ভারতকে। রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে দেভেন্ত ত্রিভেদী সর্বোচ্চ ৬৮ রান করেন। ৩৫ রান করেন কৌশিক চৌহান। ২৯ রান করেন আরএস অ্যাব্রিস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আব্দুল সোবহান। দুই উইকেট নেন মোহাম্মদ সাইয়াম। 

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit