শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পাকিস্তানি খেলোয়াড়দের ‘অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম’ ধরে রাখতে বললেন নাকভি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সিরিজ জয়ে দলের পেশাদারিত্ব, দলগত সমন্বয় ও নিবেদনকে বিশেষভাবে প্রশংসা করেন তিনি। পিসিবি চেয়ারম্যানের মতে, এই সাফল্য পাকিস্তানের জন্য গর্বের।

খেলোয়াড়দের সঙ্গে আলাপে নাকভি পুরো দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। সিরিজ জয়ে অবদান রাখার জন্য টিম ম্যানেজার নাভিদ আক্রম চিমা, প্রধান কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আলী আঘা এবং পুরো স্কোয়াডকে অভিনন্দন জানান তিনি। তার ভাষায়, এই সাফল্য এসেছে সবার সম্মিলিত প্রচেষ্টায়।
খেলোয়াড়দের উদ্দেশে মহসিন নাকভি বলেন, ‘তোমাদের অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তান গর্বিত। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।’
দলের মানসিকতা নিয়েও কথা বলেন পিসিবি চেয়ারম্যান, ‘কঠোর পরিশ্রম, দলগত কাজ আর পেশাদারিত্ব সব সময়ই সাফল্য এনে দেয়। এই সিরিজে তোমাদের খেলাই তার প্রমাণ।’
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য দলকে শুভকামনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন নাকভি। পাশাপাশি দলের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের এই অভিভাবক।
তিনি আরো বলেন, ‘দেশজুড়ে সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এমন পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়ায় এবং ক্রিকেটপ্রেমীদের আগ্রহ নতুন করে জাগিয়ে তোলে। আগামী ম্যাচগুলোতেও একই মনোযোগ ও উদ্যম ধরে রাখতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit