রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বৈঠক হতেই পারে, গোপনে কেন? জামায়াতকে চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে। আমরা পরিষ্কার বলবো, বৈঠক হতেই পারে, গোপন কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালা হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, আর ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফেলানো যাবে না। আমরা একা হয়ে যায়নি, আমাদের সঙ্গে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে। 

তিনি বলেন, ইসলামের নীতি আদর্শের ওপর আমরা দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি পাব, আখিরাতে মুক্তি পাব। আমরা যখন দেখলাম, জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিল, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যখন এটা আমরা বুঝতে পারলাম তখন কঠিন সিদ্ধান্ত নিলাম। ইসলামকে বাংলার জমিনে উঁচু করার জন্য, মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ইসলামের পথে একাই নির্বাচন করবে।

বাংলাদেশকে পরিবর্তন করব, সোনার দেশে পরিণত করব। নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে নরসিংদীর বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit