শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সালমানের আগে এক সুপারমডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমন খান ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে এখনও দর্শকমনে কৌতূহলের শেষ নেই। দু’জনেই এখন নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু তারপরও এখনও তাদের নিয়ে আলোচনা তুঙ্গে।

সম্প্রতি, এক আলোচনায় উঠে এল ঐশ্বরিয়ার পুরনো সম্পর্কের নানা কাহিনি। প্রযোজক-পরিচালক শৈলেন্দ্র সিং ভাগ করে নিলেন এমনই এক ঘটনা।

সালমান এবং ঐশ্বরিয়ার সম্পর্ক খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। এখন সালমানের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও এক সময় ভাইজানের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল তার। সেই সম্পর্ক না থাকলেও স্মৃতিগুলো মাঝে মাঝেই ভিড় করে আসে। পরিচালক বলেন, “সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল হিংস্র প্রেমের কাহিনি। তখন নায়িকা থাকতেন শচীন টেন্ডুলকারের আবাসনেই। মাঝে মাঝেই সালমান যাতায়াত করতেন। অনেকেই সেই কাহিনি জানেন। আমি যদিও ঐশ্বরিয়াকে চিনতাম ওর আগের সম্পর্ক থেকে। যদিও কোনও দিন আমাদের বন্ধুত্ব হয়নি।”

ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার প্রেমের কাহিনি নিয়েও আলোচনা করেন পরিচালক। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে খুব বেশি সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া, ঘটনা এমন নয়। বরং নিজের ব্যক্তিগত জীবনকে সবকিছুর আড়ালেই রাখতে চাইতেন অভিনেত্রী। 

পরিচালক বলেন, “সালমানের আগে ঐশ্বরিয়া সম্ভবত সুপারমডেল রাজীব মুলচান্দানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক নিয়ে যে খুব আলোচনা হয়েছিল, তা নয়।” তারপর সালমানের সঙ্গেও বন্ধুত্ববিচ্ছেদ হয় পরিচালক শৈলেন্দ্রের।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit