শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

মেট্রো রেলে ঝুলে শরীরচর্চা, সমালোচনার মুখে বরুণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাই মেট্রো রেলের ভেতরে হাতল ধরে শরীরচর্চা করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।  ট্রেনের ভেতরে করা এই কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ ও ‘দণ্ডনীয় অপরাধ’ উল্লেখ করে অভিনেতাকে সতর্কবার্তা দিয়েছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। 

ভারতীয় গণমাধ্যমের খবর, গত শনিবার যানজট এড়াতে মেট্রোতে করে একটি প্রেক্ষাগৃহে যাচ্ছিলেন বরুণ। এরপর তার ভেতর থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেন। এর কিছু সময় পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, চলন্ত মেট্রোর ভেতরে ওভারহেড মেটালের হাতল ধরে পুল-আপস করছেন অভিনেতা। এ সময় তার পাশে অন্য যাত্রীদেরও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি মেট্রো কর্তৃপক্ষের নজরে আসে; এরপর তাদের অফিশিয়াল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বরুণকে ট্যাগ করে তারা। সেখানে একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে বলা হয়, এই ভিডিওর সঙ্গে আপনার অ্যাকশন সিনেমার মতো একটি সতর্কবার্তা থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এটি করবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিক আছে, কিন্তু হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।

কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২ অনুযায়ী এ ধরনের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতি করার আওতায় পড়ে, যা একটি দণ্ডনীয় অপরাধ। অপরাধের গুরুত্ব বুঝে এর জন্য জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে। রুণ ধাওয়ান বর্তমানে তার মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘বর্ডার টু’-এর সাফল্য উদযাপন করছেন।

অনুরাগ সিং পরিচালিত এই সিনেমাটি ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে বরুণের পাশাপাশি সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি অভিনয় করেছেন।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit