রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ভাবনায় ৩ বিকল্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়েছে আইসিসি। অন্য বোর্ডগুলো ভারতের ভয়ে কথা না বললেও পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। 

এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল পাকিস্তান। তবে এক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে তারা। আইসিসির নানান ধরনের শাস্তির কবলে পড়তে হবে। সবমিলিয়ে প্রতিবাদের বিকল্প কিছু চিন্তাও করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

প্রথম বিকল্প: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতি প্রকাশের জন্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানি খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী (ব্ল্যাক আর্মব্যান্ড) পরে মাঠে নামতে পারেন। 

দ্বিতীয় বিকল্প: ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান দল। সূত্রের ভাষ্য অনুযায়ী, ভারতীয় আচরণকে কারণ হিসেবে দেখিয়ে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।

তৃতীয় বিকল্প: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যে ম্যাচগুলো জিতবে, সেগুলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit