শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : বছর ছয় আগে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। তখন তিনি জানিয়েছিলেন, বিনোদন জগত ছেড়ে মানবসেবায় নিজেকে যুক্ত করতে এবং ইসলামের পথে জীবন কাটাতেই তার এই সিদ্ধান্ত। তবে কিছুদিন পর পরই নানা ইস্যুতে আলোচনায় আসতে দেখা যায় তাকে। সম্প্রতি সানা খানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। 

২০২০ সালে অভিনয় থেকে বিদায় নেওয়ার কদিন পরই মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। বিয়ের পর থেকেই তার পোশাক ও জীবনযাপনে উল্লেখযোগ্য পরিবর্তন নজরে আসে। এই দম্পতি বর্তমানে একসঙ্গে একটি পডকাস্ট শো পরিচালনা করছেন, যার দ্বিতীয় সিজন চলছে। সেই অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে হাজির হন ‘বিগ বস’ তারকা বশির আলী। এই শো শেষে ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা দেন সানা, আনাস ও বশির। তখনকার একটি মুহূর্ত পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা ডালপালা মেলতে শুরু করে। 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, তিনজন একসঙ্গে হাসিমুখে ছবি তোলার পর ফটোগ্রাফাররা এক পর্যায়ে সানাকে বশির আলীর সঙ্গে আলাদা ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধ বিনয়ের সঙ্গে নাকচ করে দেন সাবেক বলিউড অভিনেত্রী। ভিডিওতে সানাকে বলতে শোনা যায়, ‘না, আমি এমন ছবি তুলি না।’ এ সময় বশির আলীও পরিস্থিতি সামলে বলেন, ‘আমাদের এমনই দূরত্ব থাকবে, আমরা তিনজন মিলে একটা গ্রুপ।’ 

ভিডিওটি নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই ভক্তরা সানার প্রশংসা করছেন। তার বর্তমান জীবনদর্শনের প্রতি সম্মান জানিয়েছেন তারা।  বিগ বস দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর সালমান খানের সঙ্গে ‘জয় হো’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন সাবেক এই বলিউড অভিনেত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit