মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জানিয়ে দেয়, তারা ভারতে বিশ্বকাপ খেলবে না। হয় ভেন্যু আরেক আয়োজক শ্রীলঙ্কায় নিতে হবে, নয়তো বয়কট করবে। তিন সপ্তাহ ধরে এনিয়ে দীর্ঘ আলোচনার সময় বাংলাদেশকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান।

গুঞ্জন উঠেছিল, তারা তাদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে। আর কদিন ধরেই বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে যাচ্ছে তারা। আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর সাবেক ভারতীয় ক্রিকেটার মদন লাল দাবি করেছেন, বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান।

গতকাল (শনিবার) বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মদন বললেন, বাংলাদেশ বড় ভুল করেছে এবং তাদেরকে প্ররোচিত করেছে পাকিস্তান।
এএনআই-কে সাবেক এই ভারতীয় ক্রিকেটার বললেন, ‘আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও তাদের (বাংলাদেশ) ভুল পথে পরিচালিত করেছে। এখন স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ, তারা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। বাংলাদেশ খুব বড় ভুল করল।’
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি আইসিসির সমালোচনা করে বলেন, ‘তারা বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে। বাংলাদেশও ভারতের মতো পরিস্থিতিতে ছিল, যারা বহুজাতিক ইভেন্টে খেলতে পাকিস্তানে যায়নি। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য, পাকিস্তান ও ভারতের মতোই।’

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit