শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দেবের ‘টনিক ২’-তে কি দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতাকে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : অঙ্কিতা মল্লিকের বড় পর্দার স্বপ্ন পূরণের পথে নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কয়েক বছর আগে দেবের ‘প্রজাপতি ২’-এর নায়িকা হওয়ার সম্ভাবনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। সেই সময়ে বাংলাদেশের তাসনিয়া ফারিণকে প্রথম পছন্দ করা হলেও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে ফারিণ পার বাংলায় আসতে পারেননি। ফলে ‘প্রজাপতি ২’-তে অঙ্কিতার সুযোগ বন্ধ হয়ে যায়।

এবার শীতে পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে নতুন ছবিতে তাঁর চূড়ান্ত পদক্ষেপ হতে পারে। চলতি বছরের সেপ্টেম্বরে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ‘টনিক ২’-এর, যেখানে দেবের বিপরীতে অঙ্কিতা নায়িকা হিসেবে দেখা যেতে পারেন। যদিও এখন পর্যন্ত নায়িকা নির্বাচনের বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা নেই। ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবিটি আদ্যন্ত প্রেমকেন্দ্রিক, এবং দেব-পর্দার সহায়ক অভিনেতা হিসেবে পরান বন্দ্যোপাধ্যায় থাকবেন।
টলিউড বলছে, ‘টনিক ২’-তে দেবের নতুন নায়িকা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এক দশকেরও বেশি সময় ধরে ছোটপর্দায় নিজের জায়গা তৈরি করা অঙ্কিতার জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে, যা তাকে বড় পর্দায় পরিচিতি ও জনপ্রিয়তার আরও একটি উচ্চতায় নিয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit