শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সোহেলের সঙ্গে ঝামেলা, সীমার পাশে দাঁড়ালেন ভাশুর সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে অনেক তিক্ত বিচ্ছেদ দেখা গেলেও অভিনেতা সোহেল খান ও সীমা সাজদেহর আলাদা হওয়ার গল্প কিছুটা আলাদা। পারস্পরিক শ্রদ্ধা ও খান পরিবারের সমর্থন সীমা সাজদেহকে একলা চলার পথে অনেক বেশি সাহস জুগিয়েছে। ২৪ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে সোহেল  ও স্ত্রী সীমা আইনতভাবে আলাদা হয়ে যান। কিন্তু আজও নির্ভান ও ইয়োহান— তাদের দুই ছেলের কারণে খান পরিবারের প্রতিটি অনুষ্ঠানে সীমাকে দেখা যায়। 

সীমা সাজদেহ বলেন, সোহেল খানের সঙ্গে তার সম্পর্ক এখন স্রেফ বন্ধুত্ব এবং সন্তানদের ‘কো-প্যারেন্টিং’-এর মধ্যে সীমাবদ্ধ। তবে খান পরিবারের প্রতি তার কৃতজ্ঞতা চিরকাল থাকবে। তিনি বলেন, সোহেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও খান পরিবার এখনো তাকে সমর্থন করে এবং তিনি খান পরিবারের অংশ। সেই অধিকার সালমান তাকে দিয়েছে।

খান পরিবারের বড় ছেলে সালমান খান তার নবাবি মেজাজ ও বিশাল হৃদয়ের জন্য পরিচিত। এবার জানা গেল, ভাই সোহেল খানের সঙ্গে যখন তার স্ত্রী সীমা সাজদেহর তুমুল অশান্তি চলছিল, ঠিক তখনই সালমান ভাশুর নন, বড় দাদার মতো সীমার পক্ষই নিতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা সাজদেহ নিজেই এ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করে নিয়েছেন। শুধু সালমান নয়, গোটা খান পরিবার তাদের ছেলে নয়, পাশে দাঁড়িয়েছিল বউমার। 

সাবেক সোহেলপত্নী বলেন, বিচ্ছেদের কঠিন সময়ে সালমান খান তাকে আশ্বস্ত করে বলেছিলেন— তুমি সোহেলের সঙ্গে থাকো বা না থাকো, তুমি সবসময় আমাদের পরিবারের অংশ থাকবে। বাচ্চাদের মা হিসেবে তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সালমান আরও বলেছিলেন— সীমার জন্য তাদের বাড়ির দরজা সবসময় খোলা।

সাধারণত দেখা যায়, স্বামী-স্ত্রীর বিবাদে পরিবার ছেলের পক্ষ নিয়ে থাকেন। কিন্তু খান পরিবারের ক্ষেত্রে উল্টোটা ঘটেছিল। সীমা বলেন, সোহেলের সঙ্গে আমার যখন ঝগড়া হতো, তখন সেলিম আঙ্কেল (সেলিম খান) বা সালমান ভাই সোহেলকেই বকাঝকা করতেন। ওরা সবসময় আমার সম্মান ও সুবিধার কথা মাথায় রাখতেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit