শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

যে কারণে ৪০ কোটি রুপির প্রস্তাব ‍পেয়েও ফিরিয়ে দেন সুনীল শেঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে তামাক বা পানমশলার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক বহুদিনের।  এর আগেও অনেক নামী-দামী তারকাকেই এসব বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে। এই নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী এক নজিরই স্থাপন করলেন সুনীল শেঠি। সম্প্রতি নিজেই এ নিয়ে মুখ খুলেছেন। 

জানা যায়, একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের জন্য প্রায় ৪০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন এই বলিউড তারকা। কিন্তু অর্থের থেকে নিজের নীতি এবং সন্তানদের ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেন সুনীল।  

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই আমাকে সুনীল শেঠি বানিয়েছে, আমাকে চলচ্চিত্র জগতে জায়গা দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে নিজের সঙ্গেই অবিচার করা হবে। হয়তো আমি এখন বক্স অফিসের দিক থেকে আগের মতো প্রাসঙ্গিক নই।

কিন্তু আজও ১৭ থেকে ২০ বছর বয়সিরা আমাকে সম্মান আর ভালোবাসা দেয়। আমাকে ৪০ কোটি রুপির একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সত্যিই মনে করেন আমি এতে রাজি হব? আমি এমন কিছু করতে পারি না, যা আহান, আথিয়া বা রাহুলের ওপর খারাপ প্রভাব ফেলবে।’এই ঘটনার পর আর কোনো প্রতিষ্ঠান তাকে এমন প্রস্তাব দেওয়ার সাহস পায়নি বলেও জানান এ অভিনেতা। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit