শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী

বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁর আগামী বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর মুক্তির তারিখ। জানা গেছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, বড়দিনের ঠিক আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৫ সেকেন্ডের একটি টিজার শেয়ার করে নিজেই ছবিটির মুক্তির দিন ঘোষণা করেন শাহরুখ খান।

টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুরাগীরা। ‘কিং’ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খানের প্রথম অন-স্ক্রিন কোলাবরেশন। যদিও সুহানা এর আগে ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে ওটিটিতে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন, তবে ‘কিং’–ই হবে তাঁর প্রথম বড় পর্দার সিনেমা। গুঞ্জন অনুযায়ী, ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ও রহস্যময় আততায়ীর ভূমিকায়, আর সুহানা থাকবেন তাঁর শিষ্যার চরিত্রে।
বাস্তব জীবনের বাবা–মেয়ের এই সম্পর্ক রূপালি পর্দায় কীভাবে ধরা পড়ে, তা দেখার জন্য দর্শকরা ইতিমধ্যেই মুখিয়ে আছেন।প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কিং’ ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল অ্যাকশন ড্রামা হতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় শাহরুখের বিপরীতে এক শক্তিশালী নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
এছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি- যা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। মুম্বাই ছাড়াও পোল্যান্ডসহ বিশ্বের একাধিক আন্তর্জাতিক লোকেশনে ছবিটির শুটিং চলছে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর- যা সিনেমার সাউন্ডট্র্যাক নিয়েও বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।
সব মিলিয়ে, মুক্তির তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ‘কিং’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বড়দিনে শাহরুখ খান যে আবারও প্রেক্ষাগৃহে রাজত্ব করতে চলেছেন, তা বলাই বাহুল্য।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit