শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী

শাহরুখকে আংকেল বললেন তুর্কি অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : সেখানকার একটি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গুঞ্জন, শাহরুখকে মোবাইলে ধারণ করছেন তিনি, একেবারে ‘ফ্যানগার্ল’ হয়ে। মুহূর্তেই উচ্ছ্বসিত ভক্তরা বললেন, বিশ্বজুড়ে কিং খানের জনপ্রিয়তার আরেক প্রমাণ।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই গল্পের মোড় ঘুরে যায়। কয়েকটি প্রতিবেদনে দাবি ওঠে, হান্দে আসলে শাহরুখকে নয়, তার বন্ধু, মিশরীয় অভিনেত্রী আমিনা খালিলকে ভিডিও করছিলেন। কারণ, সেই সময় মঞ্চে একসঙ্গে পুরস্কার উপস্থাপন করছিলেন আমিনা ও শাহরুখ। অর্থাৎ, ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে, বাস্তবতা নাকি তার চেয়ে ভিন্ন।

এরপরই আগুনে ঘি ঢালে একটি স্ক্রিনশট। যেখানে হান্দের ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখের দিকে তীর চিহ্ন দিয়ে লেখা, ‘এই আঙ্কেল কে?’ সঙ্গে আরও দাবি করেন, তিনি নাকি বন্ধুর ভিডিও করছিলেন, সেই সাথে ভুল তথ্য না ছড়ানোর আহবানও করেন। এই কথিত মন্তব্য ছড়িয়ে পড়তেই ভারতীয় ভক্তদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন।

হান্দে এরচেলের সমর্থকরা বলছেন, ছবিটি পুরোপুরি ভুয়া ও এডিটেড। তারা তার অফিসিয়াল অ্যাকাউন্টের উদাহরণ দিয়ে প্রমাণের চেষ্টা করছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, পোস্টটি দেয়া হয়েছিল, পরে মুছে ফেলা হয়। হান্দের প্রোফাইলে এমন কোনো স্টোরি খুঁজে পাওয়া যায়নি। 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit