শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনো অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত থেকে ‘পিছু হটার আর কোনো সুযোগ নেই’ এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি ‘অপরিহার্য’।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গ্রিনল্যান্ড দখলে কত দূর যেতে রাজি আছেন। জবাবে তিনি বলেন, ‘সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন।’ এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প। এমন এক প্রশ্নে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ট্রাম্পের এই অনড় অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইনকানুন–ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। মার্ক কার্নি বলেছেন, অতীতের সেই চেনা বিশ্বব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা নেই।

আজ বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে তার একাধিক বৈঠক হবে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো আপস হবে না।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে আটটি ইউরোপীয় দেশের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও পালটা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি স্থগিতের কথা ভাবছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নিলেন তারই সাবেক উপদেষ্টা

ট্রাম্পের এই পদক্ষেপের ফলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রাম্প ন্যাটোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও বিপদের সময় এই জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit