রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবদীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ :আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ের মধ্যে তা পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী রোববারের (২৫ জানুয়ারি) মধ্যে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে ব্যালট পেপারটি ডাকযোগে পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার আশঙ্কা থাকে বলেও জানায় ইসি।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit