শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির ওপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই। আওয়ামী লীগের হাতে বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইজ করেছেন, তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনটি সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে উপহার দিতে চাই। 

তিনি বলেন, সদর উপজেলা বিএনপি নেতারা সর্বদা আমাকে পাবেন। আমি সবার আগে দেখি দলে কার অবদান বেশি। আমার আত্মীয় ভাইবোন হলেও দলের জন্য যে কাজ করবে আমি তার সঙ্গেই থাকব। আমি হাজী ইয়াছিনকে কথা দিচ্ছি তার সঙ্গে থাকা বিএনপির নেতারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। 

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতারা।

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit