বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় গণভোট মূলত সেজন্যই অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার বিকেলে ঝালকাঠির শিশুপার্ক মাঠে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধ করতে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদা আখতার বলেন, হাদীর নিজ জেলায় এসে আমি আত্মতৃপ্তি পেয়েছি। হাদীর মতো দেশ প্রেমিক সংসদে প্রয়োজন ছিলো। হাদী হত্যার বিচার এই মাটিতেই হবে।

আমরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে চাই। কারণ, নির্বাচনের পরের সরকার গঠন হলে তাদেরও যে কিছু দায়িত্ব আছে সেটা অন্তবর্তীকালীন সরকার জনগণের মতামত নিয়ে দিয়ে যেতে চায়। জুলাই সনদের বাস্তবায়ন যেন সম্ভব হয়, জুলাই সনদে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সেটি যেন সফল হয়। ছাত্ররা যে আকাঙ্খা নিয়ে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকার পতন করে আমাদেরকে দায়িত্বে বসিয়েছে। তাদের দাবি বাস্তবায়নই আমাদের কাজ। আর তাই দেশের মানুষকে “হ্যা” ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। জনগণের কাছে আমরা যেন বলতে পারি, শুধু নির্বাচন দেওয়ার জন্য সরকার গঠন করিনি। আগামীতে সরকার কেমন হবে সে বিষয়েও জনগণের রায় নেওয়ার চেষ্টা করেছি। আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেজন্যই মূলত গণভোট।

সুধী সমাবেশে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমানসহ জুলাইযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রা।

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit