শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী

মোস্তাফিজুর ইস্যুতে সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসি চাইলেন বিজেপি নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বিজেপির কট্টরপন্থি একাংশের তীব্র আক্রমণের মুখে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান। এই ঘটনায় তাকে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দের মাত্রা দিন দিন বাড়ছে।

এই বিতর্কের মধ্যেই শাহরুখ খানের ফাঁসি দাবি করে বসেন বিজেপি নেতা ঠাকুর রঘুরাজ সিং। তবে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও এক ধাপ বিতর্ক তৈরি করেন—শাহরুখের বদলে সালমান খানের নাম উচ্চারণ করে বসেন। খবর ইন্ডিয়া টুডের।

সম্প্রতি এক বক্তব্যে ঠাকুর রঘুরাজ সিং বলেন, ‘সালমানের সব ভালোবাসা পাকিস্তানের প্রতি। তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হোক। ও একজন দেশদ্রোহী, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত।’ মন্তব্যটি ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

পরবর্তীতে চাপের মুখে পড়ে রঘুরাজ সিং দাবি করেন, তিনি আসলে শাহরুখ খানকে লক্ষ্য করেই ওই মন্তব্য করতে চেয়েছিলেন। তার ভাষ্য, ‘পাকিস্তান কোনো সমস্যায় পড়লে শাহরুখের দরদ উতলে ওঠে, তিনি সেখানে অর্থ সাহায্যও করেন। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নীরব। আমি মূলত শাহরুখের নামই বলতে চেয়েছিলাম, ভুল করে সালমানের নাম বেরিয়ে গেছে।’

এর আগেও উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই বিতর্কে যুক্ত হলেন ঠাকুর রঘুরাজ সিং—যদিও নাম বিভ্রাটের কারণেই তার মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit