শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫ চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

বাগদান সারলেন মধুমিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রোববার বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে।

পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা। আবার দেবমাল্যও মধুমিতার আঙুলে আংটি পরিয়ে দেন। পরে দুজনেই হাতের আংটি দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘শুধুই আমার’। মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপ্রিয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন। উল্লেখ্য, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে।

এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit