বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

‘বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের ভাতার ব্যবস্থা করা হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

নিউজ ডেক্স : বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, আমিও বাবার মতো আলেম-ওলামা ও মাদ্রাসা-মসজিদের উন্নয়নে কাজ করতে চাই। বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় গণঅধিকার পরিষদের আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় অসংখ্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে এবং এখানকার আলেম-ওলামারা সমাজ ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

তাদের সম্মান ও জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক। অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

কিউএনবি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit