সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

আয়ে শীর্ষে রোনালদো, মেসি নেইমারের কত?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে বেশি সেরা? এ প্রশ্নের উত্তরে বিতর্কে হয় মেসি আর রোনালদো ভক্তদের মধ্যে। তবে দুই জনের আয়ের পরিমাণ নিয়েও অনেক সময় তর্ক-বিতর্কে জড়ান ভক্তরা। শিরোপার হিসেবে মেসির অর্জন বেশি হলেও আয়ের দিক থেকে রোনালদো এগিয়ে।

‘স্পোর্টিকোর’ এক প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন রোনালদো। টানা তৃতীয় বছর এই তালিকার শীর্ষে রয়েছেন তিনি। আল-নাসরের এই ফরোয়ার্ড সবশেষ বছরে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৭২০ কোটি টাকা।

সৌদি প্রো লিগ ক্লাবের সঙ্গে চুক্তি থেকে ১২ মাসে ২০ কোটি ডলার আয় করেছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এছাড়াও তিনি অন্যান্য ব্যবসা থেকে তার আয় ৬০ মিলিয়ন ডলার। ফুটবলের বাইরে বিজ্ঞাপন, স্পনসরশিপ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে আয় করেছেন তিনি।

তালিকার তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির আয় রোনালদোর অর্ধেক। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন তিনি। তারপরও মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তায় মেসি এখনো বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদদের একজন, তবুও আয়ের দিক থেকে রোনালদোর সঙ্গে ব্যবধান বেশ বড়।

সৌদি প্রো লিগের আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর আয় কমেছে নেইমারের। ২০২৫ সালে নেইমারের মোট আয় হয়েছে ৩.৭ কোটি ডলার। এর ফলে তিনি শীর্ষ ছয় থেকে ৩০ নম্বরে নেমে গেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit