রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসি-নেইমারের কত?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানের রেকর্ড। তিন ম্যাচ সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ দুর্দান্ত ব্যাটিং করেছেন কিউই এই দুই তারকা ব্যাটসম্যান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে সফরকারীরা।

ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারতীয় বোলারদের পিটিয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে রেকর্ড ৩৩৭ রান করেছে নিউজিল্যান্ড। হলকার স্টেডিয়ামে ওয়াডে ফরম্যাটে বিদেশি কোনো দলের এটাই সর্বোচ্চ রানের স্কোর। তবে স্বাগতিক হিসেবে ভারত এই মাঠে এর আগে  সর্বোচ্চ ৪১৮ রানের স্কের গড়ে।

রোববার ইনদোরের হলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানে দুই ওপেনার হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। দলীয় ৫৮ রানে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়াং।

প্রথম সারির তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে তারা ১৮৮ বলে ২১৯ রানের জুটি গড়েন। এই জুটিতেই দুই জনে তুলে নেন সেঞ্চুরি।

ভারতের মাঠে ড্যারেল মিচেল ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি হাঁকান। এর আগে ২০২৩ সালের ২২ অক্টোবর ও ১৫ নভেম্বর ধর্মশালা এবং ওয়াংখেড় স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল। তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন কিউই তারকা।

গত ১৪ জানুয়ারি রাজকোটে ১১৭ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে সিরিজে সমতায় ফেরান মিচেল। আজ ১৩১ বলে ১৫টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ১৩৭ রানের ইনিংস খেলেন মিচেল। ৮৮ বলে ৯টি চার আর তিন ছক্কায় ১০৯ রান করে ফেরেন গ্লেন ফিলিপস।

তাদের বিদায়ের পর অধিনায়কে মিচেল ব্রেসওয়েল ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেও অন্য প্রান্তে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেন।

যে কারণে শেষ দিকে প্রত্যাশিত রান সংগ্রহ করতে পারেনি নিউজিল্যান্ড। ব্রেসওয়েল ১৮ বলে এক চার আর তিন ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit