মিসরের প্রথম দুইটি পেনাল্টি নেন সালাহ ও মারমুশ। অপরদিকে, বাকি চার পেনাল্টি থেকেই গোল পায় নাইজেরিয়া। তাতেই তৃতীয় স্থান নিশ্চিত হয় তাদের। আর হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মিসরকে। এদিকে গোল্ডেন বুটের দৌড়ে ছিলেন মিসরের মোহামেদ সালাহ ও নাইজেরিয়ায় ভিক্টর ওসিমেন।
এই দুজনেরই গোল ছিল ৪টি করে। মরক্কোর ব্রাহিম দিয়াজ সর্বোচ্চ ৫ গোল করে সবার উপরে রয়েছেন। তবে ওসিমেনকে শুরুর একাদশে রাখা হয়নি, আর সালাহও গোল পায়নি। পুরো টুর্নামেন্টে মিশরের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সালাহ। সেমিফাইনালের আগে পাঁচ ম্যাচে চার গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টে তারার শেষ মুহূর্তটি হয়ে থাকল হতাশারই।