বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

চেলসিকে ট্রফি জেতাতে এসেছি: রসেনিয়র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ‍এফএ কাপে জয়ের পর কারাবাও কাপে ধস—চেলসি ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে লিয়াম রসেনিয়রের। বুধবার (১৪ জানুয়ারি) রাতে লিগ কাপ সেমিফাইনালে প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-২ গোলে হেরেছে চেলসি। এই হারের ফলে বেশ চাপে পড়ল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। ফাইনালে খেলতে হলে ফিরতি লেগে আর্সেনালের মাঠে গিয়ে জিততেই হবে চেলসিকে।

টস-মিষ্টি অনুভূতি নিয়েই প্রিমিয়ার লিগে আগামী শনিবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে চেলসি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রসেনিয়র জানিয়েছেন, চেলসিকে শিরোপা জেতানোর জন্যই তিনি এসেছেন।

রসেনিয়র বলেন,  ‘আমার মনোযোগ শুধু কাজের দিকেই। আর সেই কাজটা হলো মাঠের পারফরম্যান্স। আমি জানি, সমর্থকেরা টাকা খরচ করে খেলা দেখতে আসেন। তাঁরা তাঁদের ক্লাবকে ভালোবাসেন এবং ক্লাবের জন্য সেরাটাই চান। ক্লাবের জন্য সবচেয়ে ভালো বিষয় হলো মাঠে ম্যাচ জেতা। আমরা যত বেশি ম্যাচ জিততে পারব, তত কম প্রতিবাদ হবে।’

৪১ বছর বয়সী এই ইংলিশ কোচ আরও বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, আমি এখানে এসেছি এই ক্লাবকে ট্রফি জেতাতে সাহায্য করতে। সেটাই আমার মূল লক্ষ্য। এখন আমার পুরো মনোযোগ পরের ম্যাচ জেতা এবং সমর্থকদের হাসিমুখে বাড়ি ফেরানো।’

প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৮ জয়ে চেলসির অবস্থান অষ্টমে। দ্য ঈগলসরা সবশেষ ৫ ম্যাচের একটিতেও জিততে পারেননি। তিনটিতে ড্র এবং দুটি ম্যাচ হেরেছে তারা।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/সকাল ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit