বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান

দুপুর মাঠে গড়াচ্ছে বিপিএল ম্যাচ, দেখে নিন নতুন সূচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে কেটেছে অনিশ্চয়তা। আজ থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নানান জল্পনা-কল্পনার পর ফ্র্যাঞ্চাইজি মালিক ও কোয়াবের সঙ্গে বৈঠক শেষে নতুন সূচির কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

নতুন সূচিতে একদিন করে পিছিয়ে যাবে প্রথম রাউন্ডের বাকি তিন দিনের খেলা। অর্থাৎ বৃহস্পতিবারের না হওয়া ম্যাচগুলো হবে শুক্রবারে। একইভাবে শুক্রবারের ম্যাচ হবে শনিবার ও শনিবারের ম্যাচ দুটি হবে রোববারের।

পূর্ব নির্ধারিত সূচিতে রবিবার ছিল প্রথম রাউন্ড শেষ হওয়ার পর বিশ্রামের দিন। এখন সেই বিশ্রাম হবে সোমবার। তাই মঙ্গলবার থেকে মাঠে গড়াবে প্লে-অফের খেলা। সেদিন মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। 

এরপর একদিন ছিল রিজার্ভ ডে। তবে নতুন সূচিতে বাদ দেওয়া হয়েছে রিজার্ভ ডে। তাই বুধবারই হয়ে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ার ডে। পরে বৃহস্পতিবার থাকবে বিশ্রাম। আর আগের সূচিতেই শুক্রবার হবে ফাইনাল ম্যাচ। আর ফাইনালের জন্য একদিন থাকবে রিজার্ভ ডে।

এক নজরে পরিবর্তিত সূচি:

১৬ জানুয়ারি, শুক্রবার

চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস – দুপুর ২টা

সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স – সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি, শনিবার

রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস – দুপুর ১টা

চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স – সন্ধ্যা ৬টা

১৮ জানুয়ারি, রবিবার

রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস – দুপুর ১টা

চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস – সন্ধ্যা ৬টা

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর ম্যাচ – দুপুর ১টা

প্রথম কোয়ালিফায়ার – সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি, বুধবার

দ্বিতীয় কোয়ালিফায়ার – সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল – সন্ধ্যা ৭টা

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/সকাল ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit