বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের বিরুদ্ধে কোনও সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ।

সৌদি আরব জানিয়ে দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনও সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে, ইরানের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনও অভিযানে ব্যবহার করা যাবে না।

সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এই বার্তা এমন এক সময় পাঠানো হলো, যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনও হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌপরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: গালফ নিউজআল-আরাবিয়া, এএফপি

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/সকাল ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit