সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

বিনোদন ডেক্স : ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গিয়েছিলেন পবিত্র নগরী মক্কা নগরীতে। সোমবার সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন। কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

এর আগে গত ১ জানুয়ারি মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন। কালো বোরকা ও কালো হিজাব পরে মসজিদে নববী (স) এর সামনে দাঁড়িয়ে সেই ছবিটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।’

নতুন বছরের শুরুতেই পূর্ণিমা গিয়েছেন ওমরাহ পালন করতে। এই দুই পোস্টেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার ওমরাহ কবুলের জন্যও দোয়া করেছেন।

 

 

 

কিউএনবি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit