বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিপিএলে বিদ্যুৎ বিভ্রাট

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট পর্বের আজ (সোমবার) শেষ দিন। এদিন দুপুরের খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এই ম্যাচেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। যে কারণে বন্ধ রাখা হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

এদিন আগে ব্যাটিং করে ১১৪ রানে অল আউট হয় রংপুর। রান তাড়ায় সিলেটের ব্যাটিং ইনিংসের ৬ষ্ট ওভারে বিদ্যুৎ চলে যায় স্টেডিয়ামে। এতে করে বন্ধ হয়ে যায় ডিআরএস। বেলা ৩.১৩ মিনিটে বন্ধ হওয়া বিদ্যুৎ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর আসে।

এতে করে ক্রিকেটাররা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারছেন না। অষ্টম ওভারে সিলেটের ব্যাটসম্যান আরিফুল ইসলামের বিপক্ষে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান রিভিউ নিলেও সেটা গ্রহণ করেননি আম্পায়াররা।দুই ওভার পর আরিফুলকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। সিদ্ধান্তে মোটেও খুশি ছিলেন না আরিফুল, তবে রিভিউও নিতে পারেননি তিনি।

 

 

 

কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit