রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

নিউজ ডেক্স : আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ করে কমিশন।ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

আপিল শুনানি শেষে সাংবাদিকদের ডা. তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনে শুনানি শেষে আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ অন্যরকম একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি, দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় অনেকের সঙ্গে কথা বলেছি তখন তারা হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলেছেন দোয়া করছেন। আইনজীবী টিমসহ দেশ-বিদেশ থেকে যারা শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।

সবার জনসমর্থনেই আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে লড়াই করতে পারব। তাসনিম জারা আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারব। সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দের মার্কা ফুটবল। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে, আসন্ন নির্বাচনে ঢাকা–৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করছি।  

উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন। 

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit